- হজ্জযাত্রীর জন্য আমাদের সেবা : ভিসা-টিকেট : সৌদি এ্যাম্বাসি থেকে ভিসা প্রসেসিং করে সৌদি এয়ারলাইন্স বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মাধ্যমে জেদ্দাযাতায়াতের ব্যবস্থা করা।
- সঠিকভাবে হজ ও উমরা আদায় : তাওয়াফ, সাঈ, কংকর নিক্ষেপসহ হজ ও উমরা এর যাবতীয় কাজ অভিজ্ঞ মুয়াল্লিম দ্বারা সঠিকভাবে আদায়ের ব্যবস্থা করা।
- পরিবহন ব্যবস্থা : জেদ্দা-মক্কা-মদিনা-মিনা-আরাফা- মুযদালিফা যাতায়াতের জন্য সৌদি মুয়াল্লিমের মাধ্যমে পরিবহনের ব্যবস্থা করা।
হজ্জের সফর অবস্থায় যাত্রীগণ নিজ দায়িত্বে খাবারের ব্যবস্থা করবেন (জেদ্দা-মক্কা, জেদ্দা-মদিনা। মক্কা-মদিনা, মক্কা-জেদ্দা। মদিনা-মক্কা, মদিনা-জেদ্দা।)
- মক্কা-মদিনায় যিয়ারা : এজেন্সীর ব্যবস্থাপনায় মক্কা-মদিনায় রাসূল (সঃ) ও ইসলামের স্মৃতি বিজড়িত বিশেষ বিশেষ স্থানগুলি যিয়ারা (পরিদর্শন) করানো হবে । এর জন্য যাত্রীদের নিকট হতে বাড়তি খরচ নেয়া হবে না।
- কুরবানী বা দমে শুকর : কুরবানীর দায়িত্ব হজ্জযাত্রীর উপর থাকবে তবে কুরবানী বা দম আদায়ের ব্যাপারে এজেন্সীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
- মিনায় অবস্থান : সৌদি সরকার কর্তৃক মিনায় নির্ধারিত পরিমাণ জায়গায় মনোরম পরিবেশে অবস্থানের জন্য মুয়াল্লিমের নিকট হতে তাবুর কার্ড সংগ্রহ করে হজ্জযাত্রীদের মধ্যে বিতরণ করার ব্যবস্থা।।



